ঢাকা: আগামী রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আইসল্যান্ড-সার্বিয়া। কসোভোকে হারিয়ে আইসল্যান্ড এবং জর্জিয়াকে হারিয়ে সার্বিয়া বিশ্বকাপ নিশ্চিত করেছে।
সোমবার (০৯ অক্টোবর) বিশ্বকাপ বাছাইপর্বের শেষ রাউন্ডে কসোভোকে ২-০ গোলে হারিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আইসল্যান্ড।
আরেক ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ‘ডি’ গ্রুপে জর্জিয়াকে ১-০ গোলে হারিয়ে সরাসরি রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সার্বিয়া।
আরেক ম্যাচে গ্যারেথ বেলের ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।
‘জি’ গ্রুপ থেকে আগেই বিশ্বকাপে উঠে যাওয়া স্পেন শেষ ম্যাচে ইসরায়েলকে ১-০ গোলে হারিয়েছে। নয় জয় ও এক ড্রয়ে ২০১০ বিশ্বকাপ জয়ীদের পয়েন্ট ২৮।
অন্য ম্যাচে আলবেনিয়াকে একমাত্র গোলে হারিয়েছে গ্রুপ রানার্সআপ ইতালি। সাত জয় ও দুই ড্রয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পয়েন্ট ২৩।

Post a Comment