ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। ওই খবরে বলা হয়েছে, প্রায় দেড় হাজার ঘর-বাড়ি পুড়ে গেছে। স্থানীয় সময় রবিবার (৮ অক্টোবর) রাতে দাবানলের সূত্রপাত হয়। নাপা, সানোমা ও ইয়ুবা কাউন্টিতে ওয়াইন তৈরি হওয়ার কারণে দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ছে।
এ ঘটনায় ক্যালিয়োর্নিয়ার গভর্নর জরুরি অবস্থা ঘোষণা করেছেন। ঘোষণায় গভর্নর বলেছেন, দাবানলের কারণে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে। আরও অসংখ্য ঘরবাড়ি হুমকির মুখে। এই মুহূর্তে উদ্ধার কাজ চালিয়ে যেতে হবে। ওইসব অঞ্চলের হাজারো মানুষকে নিরাপদে সরিয়ে আনতে হবে।

Post a Comment