Monday, October 9, 2017

ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসের হত্যাকাণ্ডে

চট্টগ্রাম: ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাসের হত্যাকাণ্ডে জড়িতদের সঙ্গে কোন আপোষ হবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (০৯ অক্টোবর) নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলনে, ‘হত্যাকারী যেই হোক, যে দলেরই হোক, খুনির সঙ্গে কোন আপোষ হবে না। খুনি যত প্রভাবশালী হোক না কেন, তাদের গ্রেফতার করতে হবে। বিচার করতে হবে।’



মন্ত্রী আরও বলেন, ‘সন্ত্রাসী সন্ত্রাসীই। অপরাধী অপরাধীই। দুর্বৃত্ত দুর্বৃত্তই। খুনি ও সন্ত্রাসীর কোন দল নেই।’

গত শুক্রবার নগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার ৪ দিন পর চট্টগ্রামে কর্মসূচিতে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়েন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘চট্টগ্রামে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা ঘটার পর আমি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশকে বলেছি, অবিলম্বে খুনিদের গ্রেফতার করুন, শাস্তি দিন। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করান।’

তিনি আরও বলেন, ‘দলের ভেতরে থেকে কেউ যদি অন্যায় করে তার বিচার দলীয়ভাবে হবে। প্রশাসনিকভাবেও হবে। কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনৈক্য থাকলে হবে না।’
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment