চট্টগ্রাম: নগরীতে ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভের মুখোমুখি হয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নগরীতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দান শেষে বের হবার সময় এ বিক্ষোভের মুখে পড়েন তিনি। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার বিচার চেয়ে ওবায়দুল কাদেরের গাড়ি ঘিরে স্লোগান দেন।
এর আগে কর্মসূচিতে বক্তব্য রাখার সময়ও ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়েন দলের এই শীর্ষ নেতা।
সোমবার (০৯ অক্টোবর) বিকেলে নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে প্রয়াত আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খান কায়সারের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বক্তব্য দেয়া শুরু করার সঙ্গে সঙ্গে নগর ছাত্রলীগের নেতাকর্মীরা সুদীপ্ত হত্যার বিচার চেয়ে স্লোগান শুরু করেন। এসময় ওবায়দুল কাদের তাদের বারবার শান্ত হওয়ার অনুরোধ করেন।
তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, ‘আমি এখানে আমাদের সকলের শ্রদ্ধেয় জননেতা আতাউর রহমান খান কায়সার সাহেবের স্মরণসভায় এসেছি। তোমাদের দাবি-দাওয়া থাকলে তোমরা আমার সঙ্গে পরে দেখা কর। কিন্তু এখানে স্লোগান দিয়ে আলোচনাসভার যে গাম্ভীর্য সেটাকে খাটো করো না।

Post a Comment