Monday, October 9, 2017

বাংলাদেশ প্রিমিয়ার


ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট পঞ্চম আসর আগামী ৪ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সূচিতে একবার পরিবর্তন এনে ঘোষণা দেয়া হয় আগামী ৩ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্টটি। এখন আরও একদফা পরিবর্তন হল বিপিএলের সূচি। ৩ নয়, সেই ৪ নভেম্বর থেকেই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি।

সোমবার (০৯ অক্টোবর) বিসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিপিএল শুরুর নতুন এই তারিখ জানানো হয়।


দিন তারিখ বদলালেও উদ্বোধনী ম্যাচের ভেন্যু পরিবর্তন করেনি বিপিএলের গভর্নিং কাউন্সিল।

পূর্ব ঘোষণা অনুযায়ী সিলেট থেকেই শুরু হবে এবারের বিপিএল। সিলেটের নতুন ফ্রাঞ্চাইজি সিলেট সিক্সার্সই উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। 

আগামী ১২ ডিসেম্বর মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।
  • 0Blogger Comment
  • Facebook Comment

Post a Comment