কক্সবাজার: জেলার টেকনাফ উপজেলার নাফ নদীতে গত রবিবার (০৮ অক্টোবর) রোহিঙ্গা বোঝাই একটি নৌকা ডুবির ঘটনায় আরও ৯ রোহিঙ্গার লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভোর মিঠাপানিরছড়া রাজনছড়া সমুদ্র সৈকত থেকে ৯ জনের মৃতুদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও বিজিবির সদস্যরা। তবে এখনও নিখোঁজ রয়েছে ২৪ জন। বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রবিবার (০৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাতেই ২ রোহিঙ্গার লাশ ও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছিল অন্তত ৩০ জন রোহিঙ্গা। পরে সোমবার (০৯ অক্টোবর) সকাল পর্যন্ত নাফ নদীর গোলারচর পয়েন্ট থেকে ১০ জনের লাশ উদ্ধার করা হয়।
গত ২৯ আগস্ট থেকে এ পর্যন্ত নাফ নদী এবং সাগরে রোহিঙ্গাবাহী প্রায় অর্ধশতাধিক নৌকাডুবির ঘটনায় প্রায় দেড় শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে।

Post a Comment